Friday, April 17, 2026
Latest:
জাতীয়রাজনীতি

নান্দাইলে নাসের খান চৌধুরীর নিদের্শনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১লা জানুয়ারি) সকাল ১১টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায় নান্দাইল উপজেলা ছাত্র দলনেতা শাহজাহান ভূইয়া মানিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ কলেজ মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, আবু হুরাইরা, সুমন মিয়া, ছাত্রদল নেতা মেহেদি হাসান শুভ, আসাদুজ্জামান ইফাদ, আজিজুল হক, আবুল বাশার, এনামুল হক, আবু রায়হান, আ:জলিল, সাফায়েত হোসেন, সাফায়েত হোসেন বিল্লাল, ইয়াসিন সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।