পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল
ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি ঃময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটাস্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ১৮ এপ্রিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া,মোবারক হোসেন মল্লিক, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মাসুদুল ইসলাম।
এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

