Thursday, April 16, 2026
Latest:
অন্যান্য

শেরপুরে বৈশাখী শোভাযাত্রা শেষে লোকজ মেলার উদ্বোধন বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসব-অনুভূতির অন্যতম উজ্জ্বল বহিঃপ্রকাশ বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শেরপুর কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ডিসি উদ্যানে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, নান্দনিক পোষাক, হাতপাখা, একতারা ও রঙিন ব্যানার-ফ্যাস্টুনের মনোমুগ্ধকর সমাহার উৎসবের আবহকে করে তোলে আরও প্রাণবন্ত ও বর্ণিল। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ, যাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বৈশাখী আনন্দকে দিয়েছে এক অনন্য মাত্রা। শোভাযাত্রা শেষে ডিসি উদ্যানে ফিতা কেটে তিন দিনব্যাপী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশীদ, পৌর প্রশাসক মিস্ আরিফা সিদ্দিকাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। উদ্বোধন পরবর্তী সময়ে জেলা প্রশাসক আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসংগঠিত এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শেরপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পিআইডি ময়মনসিংহ:বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসব-অনুভূতির অন্যতম উজ্জ্বল বহিঃপ্রকাশ বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শেরপুর কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ডিসি উদ্যানে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, নান্দনিক পোষাক, হাতপাখা, একতারা ও রঙিন ব্যানার-ফ্যাস্টুনের মনোমুগ্ধকর সমাহার উৎসবের আবহকে করে তোলে আরও প্রাণবন্ত ও বর্ণিল। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ, যাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বৈশাখী আনন্দকে দিয়েছে এক অনন্য মাত্রা।

শোভাযাত্রা শেষে ডিসি উদ্যানে ফিতা কেটে তিন দিনব্যাপী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশীদ, পৌর প্রশাসক মিস্ আরিফা সিদ্দিকাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন পরবর্তী সময়ে জেলা প্রশাসক আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসংগঠিত এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। শেষে সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে তিনি শেরপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।