Friday, April 17, 2026
Latest:
অন্যান্যজাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে সুরুজ আলী (৪৫) নামে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী রাঙ্গামাটি জেলার বাখাইছড়ি গ্রামের ডেবারপাড় এলাকার আব্দুল আজিজের পুত্র।

ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ইমাদপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই সুরুজ আলীর মৃত্যু ঘটে।

আহতরা হলেন, উপজেলার যোগীরগুহা গ্রামের ইসমাইল (৬৫) ও আনোয়ারা বেগম (৬০)। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।