ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতকে কার্যকর গতিশীলতা বাড়াতে মতবিনিময় সভা
ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীলতা আনায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২২এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নের মিলন বাজারে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এবং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও বিশেষ করে নারী,প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর ব্যক্তিদের গ্রাম আদালতে বিচারিক সেবা পাওয়ার সুযোগ রয়েছে।সুতরাং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। গ্রাম আদালতে বিরোধ কীভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফ আলম, অন্যান্য সদস্য এবং নারী সদস্যবৃন্দ নাসিমা, আনোয়ারা ও গ্রাম পুলিশ। তাছাড়াও সার্বিক সহায়তা ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: মঞ্জুরা খাতুন ও বাদশা শাহজাহান। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় আড়াই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি প্যানেল চেয়ারম্যান শরীফ আলম তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছি ।
সেইসাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

