অন্যান্যসাহিত্য ও দর্শন

“বাউল সুনীল কর্মকার” স্মরণে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণায়োজন

আজকের বাংলাদেশ ডেষ্ক: প্রখ্যাত সাধক “বাউল সুনীল কর্মকার” স্মরণে ময়মনসিংহে  আয়োজিত হতে যাচ্ছে “সুনীল আলোয় বাদল সুর”। আগামী ২৪ এপ্রিল, শুক্রবার বিকেল ৩ টা থেকে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

স্মরণায়োজনে বাউল সুনীল কর্মকার এঁর জীবন ও কর্ম  নিয়ে আলোচনা করবেন লোকসঙ্গীত গবেষক ড.আব্দুর রহমান খোকন ও লোকশিল্পী ও গবেষক মৌসুমী ভৌমিক।

সুর ও বাণীতে শ্রদ্ধা জানাবেন প্রখ্যাত বাউল সাধক সিরাজ উদ্দিন খান পাঠান,শফি মন্ডল,আরিফ দেওয়ান,ফকির আবুল সরকার,হাফেজ তারা,লতিফ সরকার,সালাম সরকার ও রুমা সরকার।

থাকছে বাউল সংগীত পরিবেশনা। উপস্থিত থাকবেন দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ওস্তাদ বাউল সুনীল কর্মকার এঁর  শিষ্য ও ভক্তগণ।