Thursday, April 16, 2026
Latest:
অন্যান্যঅর্থনীতিজাতীয়

গফরগাঁওয়ে ইসলামী ব্যাংক কর্তৃক গ্রাহক ও সুধী সমাবেশ

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হালিমাবাদ বাজার এজেন্ট আউটলেট এর উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক মোঃ শহিদুল্লাহ বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ হোসেনপুর শাখা সিনিয়র অফিসার মোঃ মোকাদ্দিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘীরপাড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ ও গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রুবেল মাহমুদ।

শাখা কমর্কর্তা মোফাজ্জল আনসারী এর সঞ্চালনায় সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও গ্রাহক গণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।