Thursday, April 16, 2026
Latest:
অর্থনীতিকৃষি ও শিল্পজাতীয়

গফরগাঁওয়ে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাইঃ ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কৃষকের বসতবাড়িতে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি গত সোমবার সকালে দীঘা পুলিয়াদী গ্রামে ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদী গ্রামের মেসবা উদ্দিন ফকিরের বাড়িতে সোমবার সকাল ৭টায় দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তিনটি বসতঘরের থাকা নগদ টাকা সহ সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। স্হানীয় লোকজন  আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

গৃহকর্তা মেসবা উদ্দিন ফকির বলেন, নতুন বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে উঠানো নগদ ৮ লক্ষ টাকাসহ তিনটি বসত ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।