Friday, April 17, 2026
Latest:
অন্যান্য

দু:স্থ প্রতিবন্ধিদের মধ্যে ময়মনসিংহ লায়ন্স ক্লাবের খাবার ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহের উদ্যোগে দু:স্থ প্রতিবন্ধিদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ১৩ ডিসেম্বর বুদ্ধি প্রতিবন্ধী কল্যান সংস্হা, ময়মনসিংহ এর দুঃস্থ প্রতিবন্ধিদের মধ্যে কম্বল,রান্নাকরা খাবার, হুইল চেয়ার ও পানীয় বিতরণ করা হয়েছে । এসব স্পন্সর করেন বুদ্ধি প্রতিবন্ধী সংস্থার সভাপতি ও ক্লাব ডাইরেক্টর লায়ন ডাঃ একেএম ওয়ালিউল্লাহ।। দুপুর ১.৩০ ঘটিকায় সংস্থাটির কাচিঝুলি গোলাপজান রোডস্থ কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
শীতবস্ত্র ও খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্লাব ডাইরেক্টর লায়ন ডাঃ একেএম ওয়ালিউল্লাহ,সভাপতি লায়ন নারায়ণ চন্দ্র দাস, সহ সভাপ্রতি আমিনউল্লাহ চৌঃ সবুজ, ক্লাব সেক্রেটারি লায়ন ইন্জিঃ সিরাজুল ইসলাম এনামুল, ক্লাব ট্রেজারার লায়ন জুলফিকার হায়দার, লায়ন মাহবুব বিন সাইফ,লায়ন ইন্জিঃ শাহিন আহমেদ ও বুদ্ধি প্রতিবন্ধী কল্যান সংস্হার কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *