Thursday, April 16, 2026
Latest:
অন্যান্য

চুরখাই হতে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চুরখাই পাঁচ রাস্তার মোড় এলাকা থেকে ৭ অক্টোবর নিষিদ্ধ মাদকদ্রব্য ৮৮৫ পিছ টাপেন্ডাডোল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

আসামীরা হলেন ময়মনসিংহের হারুটি এলাকার আব্দুল মান্নান এর ছেলে আজাহার আলম (২৮), মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে জুয়েল (২৯),মৃত সুরুজ্জমান এর ছেলে মোকারম হোসেন (২৭)।

আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ১৪ এর অপারেশনস অফিসার আনোয়ার হোসেন স্বাক্ষরিত র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *