Friday, April 17, 2026
Latest:
অন্যান্য

দূর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাখী দ্রং , দুর্গাপুর, প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে পুকুরে ভাসতে থাকা অবস্থায় এক শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে দ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিশু জিহাদ (৩) গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
শিশুটির বাবা গোলাম মোস্তফা জানান, জিহাদ বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশেই থাকা পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন উঠানে না পেয়ে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে জিহাদে দেহ পুকুরে ভাসতে দেখা যায়। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা দ্রুত জিহাদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই জিহাদ মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *