Thursday, April 16, 2026
Latest:
অনিয়ম-দূর্নীতিঅন্যান্যঅর্থনীতি

নেত্রকোনায় জব্দ ৪৩০০ লিটার ডিজেল

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদরের হাটখলা বাজারে অবৈধভাবে মজুত রাখা চার হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে । এ ঘটনায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামে ওই প্রতিষ্ঠান থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করে সেই টাকা কোষাগারে জমা করা হবে জানা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্বালানি খাতে অনিয়ম রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।