নেত্রকোনায় প্রতারণার দায়ে আটক ৬
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় অর্থ আদায়ের লক্ষ্যে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য ও স্বাস্থ্যসেবা দেওয়ার নামে দরিদ্র মানুষের সংগে প্রতারণার অভিযোগে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ী গ্রামে গতকাল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘আসক ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের কার্ডধারী সদস্যদের হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন: সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, টিম লিডার সপ্না আক্তার এবং কর্মী নাঈম মিয়া, মীম আক্তার ও রুনা আক্তার। পুলিশ জানায়, তারা বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করছএ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

