Thursday, April 16, 2026
Latest:
অন্যান্য

শপথ নিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কাউন্সিলরগন

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি শপথ গ্রহণ করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর কাছে শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শপথ গ্রহণের পর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু কাউন্সিলরবৃন্দকে নিয়ে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

2 thoughts on “শপথ নিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কাউন্সিলরগন

  • **neurosharp official**

    Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.

  • **boostaro reviews**

    Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *