অন্যান্য

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলে পানিতে ডুবে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলা নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেলডাংরা গ্রামের সুমন মিয়া শিশু কন্যা সাইফা ( আড়াই বছর) ও একই বাড়ির তুহিন মিয়ার শিশু কন্যা সুরাইয়া ( ৩ ) মঙ্গলবার ( ২১ এপ্রিল) বিকাল ৫টার দিকে নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল।
একপর্যায়ে খেলাধুলা করা অবস্থায়  দুজনেই   বাড়ির পাশে একটি  গর্তে খেলতে নামলে  গর্তে  থাকা পানিতে দুই শিশু ডুবে যায়।
বাড়ির লোকজন খুঁজাখুঁজি করে  দুজনকে গর্ত থেকে  উদ্ধার করে মুমূর্ষ অবস্থায়  নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত্যু ঘোষণা করেন। মৃত শিশু দুজন চাচাতো বোন হয়।