Saturday, April 18, 2026
Latest:
অন্যান্য

ডিবেট ফর ডেমোক্রেসির কর্তৃক ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিবেট ফর ডেমোক্রেসির কর্তৃক ‘ভোক্তা অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল পাওয়া যাচ্ছে’বিষয়ে এক ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি- ৮ নম্বর ফ্লোর)- এ ২৭ মে অনুষ্ঠিত হয়।

ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘ভোক্তা অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল পাওয়া যাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদে বিষয়ের পক্ষে ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রতিনিধি দল এবং বিপক্ষে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক হিরযুন মীরা, স্থপতি সাবরিনা ইয়াসমিন মিলি প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বিষয়ের পক্ষে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতায় প্রাপ্ত বিভিন্ন তথ্য আমাদের ভোক্তা অধিকার রক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রম স্থিরীকরণে সহায়ক হবে। মহাপরিচালক তাঁর বক্তব্যে অধিদপ্তরের চলমান ডিজিটাল প্রচার-প্রচারণা কার্যক্রমসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি ও বাজার তদারকি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। পরিশেষে তিনি ভোক্তা অধিকার রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণে জনবান্ধব কার্যক্রমে নেতৃত্ব প্রদানের জন্য ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *