Friday, April 17, 2026
Latest:
অন্যান্য

হালুয়াঘাট পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষনা

মোঃ বাবুল হোসেন : আগামী অর্থবছরের জন্য হালুয়াঘাট পৌরসভার ২০২২-২৩ সালের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে । এ বাজেটে ৩২ কোটি ৯৪ লক্ষ ৯৩ হাজার ৩২০ টাকার বাজেটে আয় ধরা হয়েছে। এ আয় আসবে রাজস্ব তহবিল ও উন্নয়ন তহবিল থেকে। এ থেকে পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য ৩১ কোটি ৫৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় এবং ১,৩৯,৬২,৩২০ টাকা স্থিতি ধরা হয়েছে বাজেটে। আজ সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা।

এসময় সাথে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ। এছাড়াও বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *